সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সাঈদীর কবর জিয়ারতে যাবার সময় রাজশাহীতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত:৩

  • প্রকাশ সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে দুইটি বাসের সংঘর্ষে নিহত হয়েছেন তিন জন বাস যাত্রী। রোববার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনায় একটি বাস সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে যায়। এতে তিনজন নিহত হন। নিহতরা হলেন সাদিকুল ইসলাম এর ছেলে জুয়েল আহমেদ (৪০), বেলায়েত হোসেন এর ছেলে নাসিম উদ্দিন (৪৫) এবং জোবদুল হক এর মিজানুর রহমান (৩২)। উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ঘোড়াপাখিয়া গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দূর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা আরও একটি বাস ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে যায়। পরে দ্রুত যাত্রীরা নেমে খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়। দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্মিরা নিশ্চিত করেছেন যে ঘটনাস্থল থেকে তারা কোন মরদেহ পাননি।

দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতবৃন্দ। মহানগর জামায়াতের সাবেক সংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুইটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin