বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

সাবেক এমপি লুৎফন নেসা মুস্তারীর ইন্তেকালে মহানগর বিএনপি’র শোক

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সংসদীয় আসন-৬(রাজশাহী-চাপাইনবাবগঞ্জ)এর দুইবারের সংসদ সদস্য শিক্ষাবিদ ও সাহিত্যিক লুৎফন নেসা মুস্তারী ইন্তেকাল করেছেন(ইন্না—–রাজিউন)। তিনি ঢাকায় ইন্তেকাল করেন। তিনি জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী, মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ও গোদাগাড়ী কলেজের বাংলা বিষয়ে অধ্যাপিকা ছিলেন।
সাবেক এই সংসদ সদস্যর মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই মহিয়সী নারী বিএনপি’র একজন নিবেদিত প্রান ছিলেন। তিনি মহিলা দলকে সুসংগঠিত রাখতে সর্বদা সচেষ্ট থাকতেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তিনি আবারও মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin