নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপিকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বুধবার বিকাল ৫টা ৪৫ মিনিটে হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে এয়ার এ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে যাত্রা করে।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরআগে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে দেখতে যান রাসিক মেয়র। এ সময় তাঁর শারিরীক অবস্থা ও চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন সিটি মেয়র।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জননেতা এডভোকেট কামরুল ইসলাম এমপি বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্যানেল পরিচিত সভায় যোগ দিতে গত মঙ্গলবার রাজশাহীতে সফরে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তাঁর শারীরিক অসুস্থতার খোঁজ-খবর নিতে তাৎক্ষণিক হাসপাতালে যান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।