নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বৃহত্তর রাজশাহীর উন্নয়নের রুপকার প্রয়াত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী এডভোকেট কবির হোসেন এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করা হয। শনিবার বাদ আসর হেতম খাঁ গোরস্থানে রাজশাহী মহানগর কৃষক দলের আয়োজনে এই কবরজিয়ারত করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন কবির হোসেন এর ছেলে বিএনপি নেতা নাসির হোসেন অস্থির, রাজশাহী মহানগর বিএনপির সদস্য স্বপন, রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম ও সদস্য সচিব আশরাফুল ইসলাম আশরাফ।
এছাড়াও যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন শাওন, রেকাত, মাসুদ রানা ও সৈকত, বোয়ালিয়া থানা পশ্চিম এর আহ্বায়ক শামীম হোসেন, সদস্য সচিব সেবু, বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষকদলের আহ্বায়ক ডাক্তার সোহরাব হোসেন অপু, সদস্য সচিব পলাশ, রাজপারা থানা কৃষক দলের আহ্বায়ক মাখলেছুর রহমান ডাবলু, সদস্য সচিব টিট,ু শাহমখদুম থানার আহ্বায়ক সাজু, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক রমজান, সদস্য সচিব মুরাদ, চন্দ্রিমা থানার আহ্বায়ক মুনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ, যুগ্ম আহ্বায়ক মিঠু, মহানগর কৃষক দলের সদস্য বাবু, রাজশাহী মহানগর তাঁতী দলের সভাপতি মোশাররফ হোসেন কাজল, সাধারণ সম্পাদক মিলন সাংগঠনিক সম্পাদক বিপ্লব ও প্রচার সম্পাদক ইলিয়াসসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।