বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

সিডিসি ক্লাস্টার নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের সভা

  • প্রকাশ সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট শাখা ও সিডিসি টাউন ফেডারেশনের আয়োজনে ৩০টি ওয়ার্ডের সিডিসি ক্লাস্টার নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, নারীর ক্ষমতায়ন, আত্নকর্মসংস্থান সৃষ্টিসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভিত্তিক এ প্রকল্পটি রাজশাহী মহানগরীতে খুব ভালোভাবে চলমান রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পটি অনুমোদন দিয়েছিলেন, সেটির মাধ্যমে উপকৃত হচ্ছেন বিশাল জনগোষ্ঠী। এ প্রকল্পের আওতায় গৃহহীনদের গৃহ ঋণ প্রদান, ব্যবসায়িক অনুদান, শিক্ষা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। যার মধ্যে দিয়ে নিজেদের জীবনমান উন্নয়ন সম্ভব হয়েছে। প্রকল্প কার্যক্রম শেষ হলেও গঠিত তহবিল দিয়ে ইতোমধ্যে প্রান্তিক জনগোষ্ঠী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।

রাসিক মেয়র আরো বলেন, রাজশাহীর অর্থনীতিকে এগিয়ে নিতে দুটি শিল্পাঞ্চলের কাজ এগিয়ে চলেছে। বিসিক-২ এর কাজ ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। প্লট বরাদ্দ কাজ চলছে। সেখানে নারী উদ্যোক্তাদের জন্য পৃথক জোন রাখা হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে সেখানে প্লট বরাদ্দে সহযোগিতা করা হবে। নানা প্রতিকুলতার মধ্যেও উন্নত বিশে^র ন্যায় বাংলাদেশকে অনেক বেশি এগিয়ে নিতে সক্ষম হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সন্তানদের হাতেকলমে শিক্ষায় উন্নত জ্ঞান অর্জন করে তুলতে হবে।
রাজশাহী সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। সিডিসি টাউন ফেডারেশনের কোষাধ্যক্ষ শাবানা খাতুনের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন সিএইচডিএফের সভাপতি সামিয়া হক, সিএইচডিএফের সেক্রেটারী মিতু হালদার, সিডিসি টাউন ফেডারেশনের সেক্রেটারী নাসরিন আক্তার আশা, সায়েরা খাতুন, ছবি,নাজমা, শাপলা, সুলতা, সোমা, কবরী প্রমূখ। মতবিনিময় সভায় সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ, ক্লাস্টার ও সিডিসি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin