বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

সুশাসনের জন্য নাগরিক সুজন রাজশাহী জেলা ও মহানগর কমিটির মানববন্ধন

  • প্রকাশ সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন রাজশাহী জেলা ও মহানগর কমিটি। শনিবার বেলা ১১টায় নগরী সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছরের কর্তৃত্ববাদী আওয়ামী লীগ শাসনের অবসান ঘটেছে বৈষম্যবিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলনের মাধ্যমে সৃষ্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

তারা বলেন, শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি,চেয়েছে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে পদক্ষেপ গ্রহণ করেবন বলে আশাব্যক্ত করেন তারা। সেইসাথে তারা বিভিন্ন ধরনের দাবী তুলে ধরেন। দাবী গুলো মধ্যে রয়েছে আন্দোলনে নিহতদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট পরিবারগুলোকে সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান। আহতদের সুচিকিৎসাসহ পুনর্বাসনের ব্যবস্থা করা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে,বিচারের আওতায় আনা,ধর্ম যার যার রাষ্ট্র সবার বলে উল্লেখ করেন তারা।

বক্তারা আরো দাবী করেন, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, রাজনীতিতে ধর্মের ব্যবহার ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা, অসাম্প্রদায়িক বৈশিষ্ট্যের সংবিধান, সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক ঐক্যমত,
সংবিধানের গণতান্ত্রিক চেতনা পরিপন্থী ৭০ অনুচ্ছেদের সংস্কার করা এবং প্রধানমন্ত্রী পদের টার্ম লিমিট নির্ধারণ করা, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে দলীয়করণমুক্ত করা। সেইসাথে বর্তমানে দেশে হত্যা,লুটপাট ও সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক-রাজশাহী জেলা কমিটি (সুজন) এর সভাপতি সফিউদ্দীন আহমেদ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডঃ এস এম রবিউল করিম, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সুজন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, সেভদি ন্যাচর এন্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান ও রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলার সমন্বয়ক মাহমুদ জামান কাদেরীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin