মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন অপসারনের দাবীতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর তালাইমারীর রাণীনগর এলাকাসহ আশে পাশের এলাকায় রয়েছে রুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম আদর্শ স্কুল, রাণীনগর নৈশ বিদ্যালয়। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে হাজার হজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী। সকল কিছু উপেক্ষা করে বিগত সরকারের আমলে পলাতক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ক্ষমতার অপব্যবহার করে আদর্শ স্কুলের সামনে আদর্শ স্কুল সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন স্থাপন করেছেন। যা অত্যন্ত অমানবিক। কারণ এখানকার ময়লার দুর্গন্ধে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা টিকতে পারছেনা। অনেকদিন হলো এই সমস্যায় ভুগছেন তারা। অনেক আবেদন ও অনুরোধ করে এই সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন অপসারণ করা সম্ভব হয়নি।

এই আদর্শ স্কুল সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন অপসারনের দাবীতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রানীনগর এলাকায় রাস্তা বন্ধ করে মানববন্ধন করেছে ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসী। তারা প্রায় পৌনে একঘন্টা এই মানববন্ধন করেন। মানববন্ধন থেকে তারা দ্রুত সময়ের মধ্যে আদর্শ স্কুল সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন অপসারনের দাবী জানান। তারা একমাসের সময় দেন। এই একমাসের মধ্যে দাবী না মানলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা। তারা আরো বলেন, সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনটি আদর্শ স্কুলের নামে করা হয়েছে। এটা এই প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করেছে বলে তারা উল্লেখ করেন।

আদর্শ স্কুল, রাণীনগর নৈশ বিদ্যালয় ও রুয়েট-এর শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপরেজিষ্টার মোস্তাফিজ রহমান(মুন্নু), রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, জোবাইদা নাহার, প্রশান্ত কুমার সিংহ রায়, হাফিজুর রহমান, আরিফা আখতার, এরশাদ আলী, সাবিনা শারমিন, মাহবুবা আলম, নাদিরা খাতুন, শীলা ঘোষ, মামুনুর রশিদ, মাসুদ করিম ও সাব্বির হোসেন, এলাকাবাসী খোরশেদ আলম (রিংকু), কমল সরকার, রফিকুল ইসলাম রফিক, বোরহান ও জুয়েলসহ অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin