সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজশাহীর তেরখাঁদিয়া স্টেডিয়ামে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সেনাবাহিনী। সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই চিকিৎসা কার্যক্রমে স্থানীয় সাধারণ মানুষজন অংশ নিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে। চিকিৎসা নিতে আসা মানুষদের মাঝে ছিল প্রবীণ, নারী ও শিশুর সংখ্যাই বেশি।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরে তারা গর্বিত। এটি একটি মানবিক উদ্যোগের অংশ, যার মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষজন সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এই ধরণের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করছে এবং সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin