সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

স্থানীয় সরকারের সাথে দিনের আলো হিজড়া সংঘের আলোচনা সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সহায়তায় জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি ছিলেন রাসিক ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এস.এম মাহবুবুল হক পাভেল।

দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উম্মা ইসলাম রোজি, দিনের আলো হিজড়া সংঘের সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যক্ষ জুলি ও অত্র প্রকল্পের ফাইনান্স অফিসার মোস্তাক আহম্মেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হিজড়া জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বলেন, হিজড়া সন্তানেরা ভিন্ন গ্রহের লোক নয়। তারা এই সমাজ ও এই দেশেল মানুষ। তাদের জন্য বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহন করেছেন এবং নানা আইন পাশ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হিজড়াদের ভোটাধিকার এবং পিতার সম্পদে অধিকার নিশ্চিত করেছেন। ফলে হিজড়া সন্তানেরা আর অবহেলার পাত্র নয়। তাদেরও সকল ক্ষেত্রে অধিকার রয়েছে।

তিনি আরো বলেন, হিজড়া সন্তানদের অবহেলা না করে তাদের বাড়িতে রেখে লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি। সেইসাথে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়াল ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin