মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

স্ব-পরিবারে ওমরাহ পালনে সৌদি আরবে যাচ্ছেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আগামীকাল রোববার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে স্ব-পরিবারে ঢাকা ছাড়বেন তিনি। পরিবারসহ পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য রাজশাহীবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাসিক মেয়র।

সফরে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে রয়েছেন, তাঁর সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী, বড় মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, জামাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া ও ছোটমেয়ে মাইশা সামিহা জামান শ্রেয়া।

এছাড়া এফবিসিসিআই এর পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তৌরিদ আল মাসুদ রনি, রাসিক মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ সানী পবিত্র ওমরাহ পালনে সফর সঙ্গী হয়েছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin