মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হরিয়ান ইউনিয়ন বিএনপি নেতার মায়ের ইন্তেকাল পবার দামকুড়া তোহা হাটে অবৈধভাবে দোকান ঘর স্থাপনের অভিযোগ মানব সেবাই পরম ধর্ম পবা-মোহনপুরে বিভিন্ন কর্মসুচিতে মিলন ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থীরাই হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর: এমপি মিলন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল করার উদ্যোগ এমপি মিলনের এমপি মিলনের ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ রাজশাহীতে সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল যুবদল নেতা রবির উদ্যোগে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কারাগারের দেয়াল পেরিয়ে মৃত সন্তানের মুখ দেখলেন এক বাবা একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন

হরিয়ান ইউনিয়ন বিএনপি নেতার মায়ের ইন্তেকাল

  • প্রকাশ সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান এর মা বিবিজান রোববার দিবাগত রাত ১০ টার সময় ইন্তেকাল করেন (ইন্না—-রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলা ৭৮ বছর। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে দুই মেয়ে, নাতী-নাতনী ও আত্মীয় স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ৯টায় মল্লিকপুর ঈদ গাহ ময়দানে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগনের সাবেক সাধারণ সম্পাদক, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য জননেতা এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান ও পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাক আহমেদ ছোটসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin