সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

হাম প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ মহানগর যুবদল নেতা রবির

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় রাজশাহীতেও ছড়িয়ে পড়েছে হাম। এই হামে বেশীরভাগ ছোট ছোট শিশুরা আক্রান্ত হচ্ছে। অনেক শিশু মারাও যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে অনেক শিশু চিকিৎসাধীন রয়েছে। এই রোগ হতে পরিত্রাণ পেতে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর ৭নং ওয়ার্ড জনগণের আয়োজনে হাম রোগ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগররের ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সোহরাব হোসেন। এছাড়াও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সঠিকভাবে পতিত সরকার এবং অন্তবর্তীকালীন সরকারের সময়ে টিকা না দেয়ার এই সমস্যার সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এটাকে প্রাধান্য দিয়ে দ্রুততার সাথে টিকার ব্যবস্থা করেছেন। সেইসাথে নিয়মিত দেশের চিকিৎসার খোজ খবর নিচ্ছেন বলে জানান তিনি। সেইসাথে হাম রোগ থেকে দুরে থাকতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন। এছাড়াও হামের উপসর্গ দেখামাত্রই হাসপাতালে ভর্তি হওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin