বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

হাসিনা আমলের হেলমেট বাহিনীই এখনকার গুপ্ত বাহিনী’: মিজানুর রহমান মিনু

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত আওয়ামী শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো সেই ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনীতে’ রূপান্তর হয়েছে। তারাই বর্তমানে দেশে মব (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। শুক্রবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিনু অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা এখন গুপ্ত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে তাদের হাত রয়েছে। তিনি আরো বলেন, এই জামায়াতে ইসলামী এক সময়ে বিএনপির সাথে ছিলো। এজন্য এই দল বিএনপির পলিসির অনেক কিছুই জানতো। তবে দেশ নিয়ে কেউ ছিনিবিনি খেলবে তা বরদাস্ত করা হবেনা।

তিনি বলেন, “স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমরা কোনো ‘প্রভু’ নয়, বরং ‘বন্ধুত্বে’ বিশ্বাস করি। বাংলাদেশের সাধারণ মানুষই আমাদের মূল শক্তি। বিএনপি একটি বৃহত দল। এই দলের মধ্যে কিছুটা সমস্যা থাকতেই পারে। তবে সবার আগে সবাইকে দলের কথা ভাবার কথা বলেন। তিনি বলেন, বিএনপি দলে এমপি মন্ত্রীরা কেউ নেতা নয়। এই দলের নেতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এখন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সবাই কর্মী বলে উল্লেখ করেন তিনি। কর্মীরাই এই দলের প্রাণশক্তি।

ভূমি মন্ত্রণালয়ের খাস জমি প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, “ভূমি মন্ত্রণালয়ের অধীনে অনেক খাস জায়গা রয়েছে। তিনি চাইলে সেসব জমির মধ্যে একটি দখল করে অফিস করতে পারেন। কিন্তু বিএনপি দখলবাজিতে বিশ্বাস করে না। রাজশাহীতে দলের মহাসচিবের নামে জায়গা ক্রয় কওে বৈধভাবে স্থায়ী অফিস নির্মাণ করা বলে ঘোষনা দেন তিনি।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন, পুঠিয়া-দূর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরু ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, সৈয়দ মোহাম্মদ মহসিন, রায়হানুল আলম রায়হান, রুকুনুজ্জামার আলম, তাজমুল ান টুটুল, গোলাম মোস্তফা মামুন, হেনা কামরুজ্জামান, জাহান পান্না, জাকিরুল ইসলাম বিকুল।

আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুল হালিম, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, বর্তমান আহ্বায়ক মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন বিকুল, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম এবং জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ জেলা বিএনপির নানা সমস্যা কথা তুলে ধরেন। সেইসাথে এ সব বিষয়ে দ্রুত সমাধানের কথা বলেন। প্রধান অতিথি তাদের কথা শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin