রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

হিজড়া জনগোষ্ঠীর অধিকার বিষয়ে প্রচারনায় রাবিতে গম্ভীরা

  • প্রকাশ সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৬০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর সার্বিক অবস্থা তুলে ধরার মাধ্যমে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক স্বীকৃতি প্রতিষ্ঠার লক্ষে রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে উন্মুক্ত গম্ভীরা অনুষ্ঠিত হয়।

দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে গম্ভীরা পরিবেশন করেন বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী অন্যান্য শিল্পিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হাসিবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংস্থার সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহ-সম্পাদক পলি, কোষাধ্যক্ষ জুলি, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী মৌসুমী খাতুন, ফিনান্স অফিসার মোস্তাক আহম্মেদ ও প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হানসহ অত্র সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin