সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

হেনস্তার প্রতিবাদে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চরম দুর্ভোগে রোগীরা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রোগীর স্বজনদের দ্বারা হেনস্তার শিকার হওয়ার প্রতিবাদে ও দোষীদের সুষ্ঠু বিচারের দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। আকস্মিক এই কর্মবিরতির ফলে হাসপাতালটির চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা শত শত রোগী।

ইন্টার্ন ডক্টর সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি হাসপাতালে চিকিৎসকদের ওপর একাধিক হেনস্তার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসক রোগীর স্বজনদের দ্বারা হেনস্তা এবং মবের শিকার হন। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার এই কর্মবিরতি শুরু করেন তারা।

দাবি আদায়ে মঙ্গলবার সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিও পালন করেন বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার এই কর্মবিরতির মধ্য দিয়ে তাদের দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। রামেক হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে ইন্টার্ন চিকিৎসকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা।

রাজশাহীর বাঘা উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা বক্কর আলী নামের এক রোগীর স্বজন জানান, সোমবার তিনি তার স্ত্রীকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন। কিন্তু রাত থেকেই চিকিৎসাসেবা বন্ধ থাকায় এখন পর্যন্ত তার স্ত্রীর কোনো চিকিৎসা শুরু হয়নি। বক্কর আলীর মতো দূরদূরান্ত থেকে আসা অসংখ্য রোগী ও তাদের স্বজনরা চিকিৎসা না পেয়ে চরম অসহায়ত্ব ও দুর্ভোগের মধ্যে পড়েছেন।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস গণমাধ্যমকে জানান, “ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে চিকিৎসাসেবায় কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে হাসপাতালের পক্ষ থেকে সাধ্যমতো রোগীদের সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, উদ্ভূত এই সংকট নিরসনে ইতিমধ্যে ইন্টার্ন চিকিৎসকদের সাথে আলোচনা ও মিটিং করা হয়েছে। তবে ওই মিটিংয়ে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে হাসপাতাল কর্তৃপক্ষের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin