সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী মহানগর ও জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাঁচাও ঈমান, বাঁচাও দেশ এই শ্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতাকর্মীরা।শুক্রবার জুম্মার নামাজ শেষে জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাহেব বাজার, সোনাদিঘীর মোড়, কুমারপাড়া হয়ে জিরোপয়েন্ট এসে মিছিল শেষে সমাবেশ করেন তারা।

সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা তাদের বক্তব্যে বলেন গত ১৯ এপ্রিল “নারী বিষয়ক সংস্কার কমিশন” প্রধান উপদেষ্টার কাছে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার সুপারিশ করেছে এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে। অন্তত আইনটি তৈরিতে এখনই উদ্যোগ নিতে সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে তা প্রয়োগ করতে বলা হয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে তা বাধ্যতামূলক করা হবে।

এই সুপারিশ গুলোর মধ্যে রয়েছে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করা। অভিভাবক ও প্রতিপাল্য আইন, ১৮৯০ সংশোধন করে সন্তানের ওপর নারীর জন্য সমান অধিকার নিশ্চিত করা। পরবর্তী সময়ে নির্বাচিত সরকারের জন্য বিভিন্ন ধর্মের পারিবারিক আইন সংশোধন করা এবং মুসলিম ও অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের সম্পত্তিতে ৫০-৫০ ভাগ নিশ্চিত করা। বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা। যে কোনো উপস্থাপনায় অহেতুক নারীর প্রসঙ্গ টেনে নারীবিদ্বেষী বয়ান, বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরত থাকা ও শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা।

তবে এবিষয়ে হেফাজতে ইসলামীর নেতৃবৃন্দ দাবী করেন নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার, ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নীপিড়ন বন্ধের দাবী জানান তারা।

তারা আরো উল্লেখ করেন নারী-পুরুষের জন্য সমান অধিকারের নামে কুরআন ও সুন্নাহ বিরোধী আইন তৈরির প্রস্তাবনা ও অপচেষ্টা বাংলাদেশে নতুন নয়। আগেও চেষ্টা হয়েছে এবং দেশের সচেতন ধর্মপ্রাণ সচেতন নাগরিকদের প্রতিবাদের মুখে তা ব্যর্থ হয়েছে। নতুন করে আবারও সেই চেষ্টাই করা হচ্ছে। ইসলামে উত্তরাধিকারের বিধান সুনির্ধারিত। এতে কোনো রকম রদ-বদল করার অধিকার কারও নেই। তাদের এসকল অহেতুক দাবী ও অপচেষ্টাকে রুখে দেওয়ার উদ্দেশ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বলে জানান বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশরাজশাহী মহানগরের সভাপতি ও শাইখুল হাদিস,ইসলামিয়া মাদরাসা রাজশাহী মুহতামিম হযরত মুফতি নুর মুহাম্মদ হাফি। হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলাসহ সভাপতি ও জামিয়া সিদ্দিকিয়া চন্ডিপুর মাদ্রাসা মুহতামিম মাওলানা মুফতি আবু তাহের’ মহানগরের সহ-সভাপতি জাকারিয়া হাবিব, জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাবিয়া বশরী মহিলা মাদ্রাসা বায়া রাজশাহী মুহতামিম মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও বুধপাড়া এতিমখানা মাদ্রাসা রাজশাহী মুহতামিম মুফতি আতিকুর রহমান, রাজশাহী মহানগরের সদস্য হাফেজ মাওলানা ইসমাইল হোসেন মাহমুদিসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin