রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১২ ঘন্টা পরে রাজশাহী থেকে বাস চলাচল শুরু

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নবগঠিত জেলা প্রশাসনের সমঝোতায় শ্রমিক ফেডারেশন ঘোষিত রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ানের নবগঠিত কমিটি স্থগিত করায় ১২ ঘন্টা পর রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল শুরু হয়েছে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির ওপর অনাস্থা এনে সোমবার দিনভর বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরে শ্রমিক ও বাস মালিকদের সাথে কথা বলেন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

রাতে ফেডারেশানে জেলা প্রশাসকের মাধ্যমে নবগঠিত ২১ সদস্যের কমিটি স্থগিতের ঘোষনা দেয় ও ঈদের পরে পূর্ণ নির্বাচনের ঘোষণা দেয়ায় শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে। এতে ১২ ঘণ্টা পর রাজশাহীর সাথে সারা দেশের বাস চলাচল স্বাভাবিক হয়। ঘোষনার পরেই ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া সকল বাস কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। রাতে অন্যান্য রুটের কোন বাস না থাকায় সকাল থেকে সকল রুটে স্বাভাবিক ভাবেই বাস চলবে বলে জানিয়েছে শ্রমিক ইউনিয়ন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin