সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

২০ ফেব্রুয়ারির নির্ধারিত পোশাক ছাড়া অটোরিক্সা ও চার্জার রিক্সা চালাতে পারবেন না চালকরা

  • প্রকাশ সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে রাজশাহী নগরীতে চলাচলরত সকল অটোরিক্সা, চার্জার রিক্সা চালকগণকে নির্ধারিত পোশাক পরিধান করে গাড়ী চালানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নগরীকে যানজট মুক্ত রাখতে অবৈধ চার্জার রিক্সা, অটোরিক্সা এবং চার্জার রিক্সা ভ্যান চলাচল করতে পারবে না। অবৈধভাবে চলাচলরত সকল প্রকার অটোরিক্সা, চার্জার রিক্সা ও ভ্যান মাঠ পর্যায়ে জরিমানাসহ জব্দ করা হবে বলেও সভায় জানানো হয়। বুধবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাসিকের ইজিবাইক, অটোরিক্সা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন রাসিকের রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভায় জানানো হয়, মুজিব শতবর্ষে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’, রাজশাহী-২০২২। এ উপলক্ষে নগরীর যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে অটোরিক্সা, চার্জার রিক্সা, ভ্যান শ্রমিক, মালিক সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী নগরীকে যানজট মুক্ত করতে নগরীতে কোন প্রকার অবৈধ চার্জার রিক্সা, অটোরিক্সা এবং চার্জার রিক্সা ভ্যান চলাচল করতে পারবে না। এছাড়াও আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে মহানগরীতে চলাচলরত সকল অটোরিক্সা, চার্জার রিক্সা চালকগণকে নির্ধারিত পোশাক পরিধান করে গাড়ী চালানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অবৈধভাবে চলাচলরত সকল প্রকার অটোরিক্সা, চার্জার রিক্সা ও ভ্যান মাঠ পর্যায়ে জরিমানাসহ জব্দ করা হবে বলেও সভায় জানানো হয়।
সভায় রাসিকের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের টি আই-১ কোরাইশী, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারওয়ার হোসেন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রিমন, রাজশাহী মহানগর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা কাজী আনোয়ারা দিল, সহকারী প্রোগ্রামার হোসনে আরা ও পরিদর্শক সাইদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin