সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

২৫ ডিসেম্বর হবে বাংলাদেশের আরেকটি নতুন ইতিহাস: মিলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২৫ ডিসেম্বর হবে বাংলাদেশের আরেকটি নতুন ইতিহাস। কারন এই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক, তৃনমুলের প্রানের স্পন্দন, বেগম জিয়া ও জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র তারেক রহমান দীর্ঘ আঠারো বছর পরে বাংলাদেশে ফিরবেন। দেশের জন্য এদিনটি অত্যন্ত গুরত্বপুর্ন এবং ঐতিহাসিক হতে যাচ্ছে বলে মহান বিজয় দিবস উপলক্ষে পবা উপজেলার বিলধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিলধর্মপুর জনকল্যাণ যুব সংঘের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, আঠারো বছর পূর্বে মঈনউদ্দীন ফকরুদ্দীন এর সময়ে তাঁকে আটক করে অমানষিক নির্যাতন করে। এতে তিনি গুরুতর অসুস্থ হলে দেশে কিছু আইনী প্রক্রিয়া শেষ করে লন্ডনে চিকিৎসার জন্য যান তিনি। সেইথেকে তিনি এতদিন লন্ডনেই ছিলেন। পতিত সরকারের স্বৈরাচার খুনি হাসিনা তাঁকে দেশে ফিরতে দেয়নি। নানাভাবে তাঁকে দেশের বাহিরে থাকতে বাধ্য করেছে। এরপর গত বছরের ৫আগস্টের পরেই তাঁর দেশে ফেরা নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সকল ষড়যন্ত্র ও গুঞ্জনের অবসান ঘটিয়ে সব ঠিক থাকলে তিনি ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরছেন বলে উল্লেখ করেন তিনি।

মিলন বলেন, আজকে এমনটা দিন, এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। কিন্তু স্বাধীনতা এমনিতে আসেনি। ইতিহাসের বাংলার রাখালরাজা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর থাকাকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেছিলেন। তিনি স্বাধীনতার ডাক দিয়ে দিশেহারা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। শুধু ঘোষনা নয় তিনি সম্মুখভাবে যুদ্ধও করেছিলেন। আজকে সেইদিন দীর্ঘ নয়মাস বাংলার আপামর জনগণ যুদ্ধ করে পাকিস্তানী বাহিনীকে পরাজিত করে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন এবং বাংলাদেশ নামে একটি ভূখন্ড রচিত করেছিলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর সুস্থতার জন্য তিনি সবার নিকট দোয়া চান। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে তিনটি আসনে নির্বাচনে অংশগ্রহন করছেন। বিএনপি হচ্ছে সেই দল, যে দলের জনগণের নিকট জবাবদিহিতা আছে। ক্ষমতায়নের মুলমন্ত্র হচ্ছে জবাবদিহিতা। আর সেটা বাস্তবায়নে তারেক রহমান ৩১দফা ঘোষনা করেছেন।

মিলন আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলী কার্ড, কৃষিকার্ড, বেকারত্ব রাস, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরী ও সংস্কার এবং রাস্তাঘাট নির্মান ও সংস্কার, চিকিৎস্যা সেবা ও চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে তিনি সবার নিকট আবারও ধানের শীষের প্রতিকের জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।

বিলধর্মপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আবুল কালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুরশেদ আলী মাস্টার, দর্শনপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রমজান আলী, প্যানেল চেয়ারম্যান আজাদ আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, যুবদল নেতা কামারুজ্জামান মাস্টার, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ ও দর্শনপাড়া ইউপি সদস্য রহিদুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। রাতে উজ্জল হোসেন এর রচনায় ও পরিচালনায় মঞ্চস্থ হয় নাটক অন্যায়ের প্রতিবাদ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin