শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ

  • প্রকাশ সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৩৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্য একটি দিন। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার অঙ্গীকার নিয়ে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির বিরুদ্ধে পাকিস্তান দখলদার বাহিনীর হত্যাযজ্ঞের পর গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৩০ লাখ মানুষের প্রাণ এবং দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। রাজশাহী ভুবন মোহন পার্ক শহীদ মিনারে ২৬ মার্চ প্রথম প্রহরে এই শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন, সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, দপ্তর সম্পাদক- সাগর নোমানী, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুনুর রশিদ, নির্বাহী সদস্য (১) শাহিনুর রহমান সোনা, নির্বাহী সদস্য (৩) জুবায়ের আলম রাজন, সদস্য সুমন হোসেন, মাসুদ পারভেজ, মানিক শেখ, মোয়াজ্জেম হোসেন বাবু, মনির হোসেন, রাকিব, মৃদুল, সবুজ, টিটু, আদিল, আকিব, রাজিব, শাওন, হাসান মৃধা, হিরা, রিদয়, তুষার, ডন ও সাবেক মহিলা কাউন্সিলর ফারজানা আহমেদসহ অন্যান্যরা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin