সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

৬ দফা দাবিতে ৪ ঘন্টা রেল ও বাস বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন

  • প্রকাশ সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ছয় দফা দাবিতে বুধবারও রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভদ্রার মোড়ে গিয়ে রেলপথ ও সকল রুটে বাস চলাচল বন্ধ করে শিক্ষার্থীরা। এসময় এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দুর্ভোগ বাড়ে রেল ও বাস যাত্রীদের।

শিক্ষার্থীরা বলেন, ছয় দফা দাবি পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে বলে দাবী করেন।

চারঘন্টা অবরোধ শেষে বিকেল সাড়ে তিনটায় শিক্ষার্থীরা বৃহস্পতিবারের আন্দোলনের ঘোষনা দেন। তারা বলেন, বুধবারের মধ্যে যদি তাদের দাবী না মানা হয় তবে বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের তালা ঝুলিয়ে ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করবে বলে আন্দোলন তুলে নেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin