বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনির’র মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১জন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। রাসিক ৬নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে প্রতিদন্দিতা করছেন মনিরুল ইসলাম মনির। নির্বাচন বিষয় নিয়ে তিনি শুক্রবার সন্ধ্যায় ৭টায় মতবিনিময় সভা করেন। নগরীর ভাটাপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী মনির। তিনি বলেন, এই ওয়ার্ড অনেকাংশে অবহেলিত। বিশেষ করে হরিজন পল্লির অবস্থা আরো সচনিয়। সেখানে প্রবেশের রাস্তার বেহাল দশা। শুধু তাইনয় রয়েছে সুপেয় পানির অভাব। নলকুপের অভাবে তারা বিভিন্ন স্থান থেকে পানি সংগ্রহ করে পান করেন। নির্বাচিত হলে রাস্তা ও পানির সমস্যা দুর করা হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, ৬নং ওয়ার্ডে বেশ কয়েকটি অরক্ষিত রেল ক্রসিং রয়েছে। এ সকল রেল ক্রসিংএ প্রায়ই দুর্ঘটনা ঘটে। নিজ উদ্যোগে নির্বাচনের পূর্বেই বেরিকেট এর ব্যবস্থা করা হবে। এছাড়াও প্রতিবন্ধি ও বয়স্কভাতা শতভাগ করা সহ সরকারী সকল অনুদানের সুষম বন্টন নিশ্চিৎ করা হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল হাসনাত, অত্র ওয়ার্ডের সমাজসেবক আজির, আব্দুস সাত্তার, ইকবাল হোসেন, বোরহান, হিরা, মুরাদ, বুলবুল, ফেলু, মাসুদ, রেন্টু ও নাবিরুলসহ সহশ্রাধিক জনগণ ও ভোটার। সব শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা বেলাল হোসেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin