নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার থেকে শুরু হয়েছে দেশ ব্যাপি বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর লাগাতার অবরোধ। চলবে আগামী বৃহস্পতিবার। অপরোধের প্রথম দিনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতি, বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তল্লাশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এবং অবৈধ হাসিনার পদত্যাগসহ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে সকাল ৯টায় রাজশাহী চাপাইনবয়াবগঞ্জ মহাসড়কে অবরোধের সমর্থনে এই বিক্ষোভ মিছিল করেন নেতা কর্মীরা ।
মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান ও রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শাহদাত হোসেন, মহানগর যুবদলের সদস্য নীরব খাঁন তারেক, রফিকুল ইসলাম মিলন, ফজলে রাব্বী,রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রহমান, বেদার উদ্দিন বিদ্যুৎ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা হিটরার,পবা উপজেলা বিএনপি নেতা রিয়াজ রহমান,পবা উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান মিনু, জেলা ছাত্রদল সদস্য আসলাম হোসেন,পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স, পবা উপজেলা ছাত্রদল সদস্য অনন্ত, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির ও হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। অবরোধের সমর্থনে মিছিলটি নগরীর লিলি সিনেমা হলের মোড় থেকে শুরু হয়ে সিটি হাট অভিমুখে গিয়ে শেষ হয়।