রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

অসহায়দের পাশে বঙ্গমাতা স্মৃতি সংসদ

  • প্রকাশ সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে ‘বঙ্গমাতা স্মৃতি সংসদ’ এর পক্ষ থেকে স্থানীয় অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন, ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) মহানগর আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান কোয়েল।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গমাতা স্মৃতি সংসদের সভাপতি শহিদুল ইসলাম বাবু ও সভা সঞ্চালনা করেন বঙ্গমাতা স্মৃতি সংসদের সদস্য আল মামুন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin