রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

অসহায়দের পাশে মানবসেবা অভিযান সংস্থা

  • প্রকাশ সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৫৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি: করোনার কারনে মানুষ অনেকটাই অসহায় হয়ে পড়েছে। ধাপে ধাপে লকডাউন এবং করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে মানুষ বাড়ি থেকে বেড় হতে না পেরে কর্মহীন হয়ে পড়েছে। ঐ সকল কর্মহীন খেটে খাওয়া অসহায় দু:স্থ ও গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছে রাজশাহীর বেসরকারী উন্নয়ন সংস্থা মানবসেবা অভিযান। সংস্থার পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে একশ বিশ জনকে এক হাজার টাকা করে মোট এক লক্ষ বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল বলেন, মানবসেবা অভিযান সংস্থা জন্মলগ্ন থেকে ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ভাবে জনসেবা করে থাকে। তিনি বলেন, সংস্থার মাধ্যমে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ও বিধবা, প্রতিবন্ধি ভাতাসহ অন্যান্য ভাতা প্রদান অব্যাহত রয়েছে। এছাড়াও কর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ, প্রতিবন্ধিদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
এছাড়াও করোনাকালীন সময়ে সংস্থার অনেক সদস্য ও সংস্থার অন্যান্য ব্রাঞ্চ এলাকায় অন্যান্য অসহায়, গরীব মানুষদের কথা চিন্তা করে এবং ঈদকে সামনে রেখে এক কালীন এক লক্ষ বিশ হাজার প্রদান করা হলো। এই ধরনের সেবামুলক কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা। সেইসাথে করোনা থেকে বাঁচতে সরকারী নীতিমালা অনুযায়ী সবাইকে টিকা গ্রহন এবং মাস্ক পরার পরামর্শ দেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin