নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন ভাই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এ সময় তিনি কামরুজ্জামান মিলন এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময়ে যুবদল মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।