বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের রাজশাহীতে বাছাই পর্ব ১০ জুলাই

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিষয়টিকে জনপ্রিয় করতে বুধবার ১৯তম ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ রাজশাহী বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার মহানগরের শিরোইল এলাকায় অবস্থিত ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাজশাহী বিভাগের আয়োজক রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এই সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের নির্বাহী সদস্য আননাবা কবীর প্রকৃতি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক আয়োজক কমিটি রাজশাহী অঞ্চলের সদস্য সচিব আতিকুর রহমান আতিক, নির্বাহী সদস্য জাবিদ অপু, মনিরুজ্জামান উজ্জল, রমিজ হাসান প্রতীক ও শামীউল আলীম শাওন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী বিভাগের ১৪-১৮ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের প্রায় ২শ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারি ড. এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে (৪র্থ বিজ্ঞান ভবন) ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ বিভাগীয় বাছাই পর্ব হবে।

নিবন্ধনের নির্ধারিত সময় পর্যন্ত রাজশাহী বিভাগের ১৮৯ জন প্রতিযোগী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। রাজশাহী বিভাগীয় বাছাই পর্বে শিক্ষার্থীদের দুপুর আড়াইটার মধ্যে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বাছাই পর্ব থেকে সিনিয়র গ্রুপ থেকে ২০ জন ও জুনিয়র গ্রুপ থেকে ২০ জন করে মোট ৪০ জনকে নির্বাচিত করা হবে।

প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় আয়োজন করা হবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ এর জাতীয় পর্ব। জাতীয় পর্ব থেকে সিনিয়র গ্রুপ থেকে ১৫ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ১৫ জনসহ মোট ৩০ জনকে নিয়ে আগামী ২১-২৪ আগস্ট ৪ দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। চূড়ান্ত বাছাইপর্ব থেকে নির্বাচিত ৫ জন প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলে জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin