রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাজশাহীতে এলডিপির মানববন্ধন

  • প্রকাশ সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে এলডিপির জেলা ও মহানগর কমিটি।

মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু তার পেতাত্মারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট ইসকন অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে।

তারা বলেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ইসকনকে দিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আমরা স্বাধীন হওয়ার পরেও গত ১৬ বছর পরাধীন ছিলাম। ভারতীয় আগ্রাসন থেকে আমাদের মুক্ত হতে হবে, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে।’ সমাবেশ থেকে বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন এলডিপির রাজশাহী মহানগরের সভাপতি এস এম শফিউল আযম জুয়েল। বক্তব্য রাখেন- সহ-সভাপতি গোলাম আযম টুটুল, সাধারণ সম্পাদক ওয়াহিদুর জামান ডাবলু ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সুইট প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin