রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আইন নয়,সকলের সচেতনতায় বন্ধ হবে বাল্যবিবাহ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফের অর্থায়নে এসবিসি প্রকল্পের আয়োজনে পররামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে “বাল্যবিবাহ বন্ধ, এর কারন ও ডেঙ্গু প্রতিরোধে জনঅংশগ্রহন নিশ্চিতকরণ” বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এত্তাজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমাম সমিতির সভাপতি আব্দুল রহিম ও অনুষ্ঠানটি সমন্বয় করেন এসবিসি প্রকল্প প্রোগ্রামার উত্তম মন্ডল।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সমাজকর্মী, যুব সমাজ ও বিভিন্ন পেশা শ্রেণির মানুষ উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন সুপারিশ ও পদক্ষেপ গ্রহন করে। সেইসাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফের এই ব্যবস্থাপনাকে প্রশংসা করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থা এসবিসি প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার, সমাজ সচেতন ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনকে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিয়মিত গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলে জানান প্রকল্প প্রোগ্রামার উত্তম মন্ডল। আগামীতে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টির এই জেলায় বাল্য বিবাহ ও শিশু নির্যাতন বন্ধ করাই হবে এই প্রকল্পের মূল লক্ষ্য।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin