মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

আওয়ামী লীগের চোখ রাঙ্গানীকে বিএনপি ভয় পায়না, সংবাদ সম্মেলনে:মিনু

  • প্রকাশ সময় সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি আওয়ামী লীগের চোখ রাঙ্গানীকে ভয় পায়না। কারন বিএনপি একটি গণতান্ত্রিক, সুসংগঠিত, মার্জিত ও জনগণের দল। বর্তমান সরকার তার পেটয়া বাহিনী দিয়ে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগওঠনের নেতাকর্মীদের অত্যাচার ও নির্যাতন করছে। যতই খুন, গুম ও নির্যাতন করুকনা কেন বিএনপি আল্লাহ ছাড়া করো নিকট মাথা নত করবেনা।

সোমবার বিকেলে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদসহ সকল আসামীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ও রোববার দিবাগত রাতে চাঁদ এর গ্রামের বাড়িতে পুলিশি তল্লাশী এবং হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এই কথা বলেন।

তিনি বলেন, আবু সাঈদ চাঁদ একজন বলিষ্ট নেতা। তাঁকে গুম, ও হত্যা করার অভিপ্রায়ে এই নেতার বাডিতে পুলিশ তল্লাসী চালিয়েছে। তাঁর পরিবারের সদস্য, স্ত্রী ও বৃদ্ধ মাকে মানষিক ও শারীরিক নির্যাতন করেছে। এর দাতভাঙ্গা জবাব দেয়া হবে বলে জানান মিনু। চাঁদের বিষয়ে আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। এই নির্যাতনের খেশারত এই সরকার ও আইনশৃংখলা বাহিনীকে দিতে হবে। পুলিশের এই নির্যাতনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সেইসাথে আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহবান জানান। সরকার পতনের সময় অতি আসন্ন। কারন জনগণ এর সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে। পূর্বের দিন ভূলে যাওয়ার জন্য সরকারের প্রতি হুঁশিয়ারী দেন তিনি। সেইসাথে চাঁদগসহ বিএনপি, অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীদের কিছু হলে রাজশাহীতে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে জানান মিজানুর রহমান মিনু। বক্তব্য শেষে ভোলায় পুলিশের গুলিতে নিহত আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদেআদক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মতিউর রহমান মন্টু, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সৈয়দ মুহাম্মদ মহসিন, জাহান পান্না ও অধ্যাপক আব্দুস সামাদ।

জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর আলী, তাজমুল তান টুটুল শেখ মকবুল হোসেন, শাহাদত হোসেন, আমিনুল হক মিন্টু, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, বিএনপি নেতা বিপ্লব, রুয়েটে শিক্ষক আকতার হোসেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব আল আমিন সরকার টিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম।

আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুলসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ইলেক্ট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin