বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে: মেয়র লিটন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। মঙ্গলবার বিকেলে নগরীর বিনোদপুর বাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে মতিহার থানা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেয়র লিটন বলেন, বর্তমানে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, যাতে তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন আরো বাস্তবায়ন করতে পারেন, অব্যাহতভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।

মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. জাহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, মতিহার থানার অন্তর্গত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও রাজশাহী বিশ্ববিদ্যলয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ। সভা সঞ্চালনা করেন মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin