শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

আগামী পঁচিশ দিনের মধ্যে এই সরকারের পতন হবে: মিনু

  • প্রকাশ সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এই সরকারের দিন শেষ। আগাশী পঁচিশ দিনের মধ্যে এই সরকারের পতন হবে। কারণ এই সরকারের পায়ের তলার মাটি সড়ে যেতে শুরু করেছে। আর একটি ঢেউ দিলেই সরকার বালির চরের ন্যায় মহা সমুদ্রের গহিনে তলিয়ে যাবে বলে সোমবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর আয়োজনে বিএনপি দলীয় কার্যালয়ে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

তিনি বলেন, এদেশে সতের কোটি নব্বই লক্ষ লোক মহাবিপদে আছে। আর বাকী দশ লক্ষ সরকারের ইাপনজন হওয়ায় তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে ভাল আছে। তিনি বলেন, এই সরকার ঘরে ঘরে চাকরী ও দশ টাকা কেজি দ্বওে চাল খাওয়ানোর কথা বলেছিলো। কিন্তু কোনটাই পুরণ করতে পারেনি। কিন্তু নিত্যপন্যের মূল্য আকাশচুম্বি হওয়া থেমে নেই। এর ফলে মানুষ পরেছে মহাবিপদে। পুষ্টির অভাবে মানুষের স্বাস্থ্যহানী হচ্ছে। শিশুরা মেধাশূন্য হয়ে পড়ছে। কারন এই বিনা ভোটের সরকার জনগণের মৌলিক চাহিদাগুলো পুরনে সম্পূর্ন ব্যর্থ হয়েছে।

প্রধান অতিথি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন বলে এই স্বাধীন হয়েছিলো। আর তাঁর ডাকে দেশের সর্ব শ্রেণি পেশা ও সকল ধর্মের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। ফলে বাংলাদেশ নামে একটি ভূখন্ড হয়েছে। তেমনি এই ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারকে বিতারিত করতে ১৯৭১ সালের ন্যায় জাতিভেদ ভূলে এককাতারে এসে আন্দোলন এর মাধ্যমে এই বিনা ভোটের সরকারকে বিতারিত করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর শাখার সভাপতি অচিন্ত্য কুমার বিশ^াস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি, সাবেক সভাপতি ও রাসিব সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন অর রশিদ মামুন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বাবু রমেশ দত্ত, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগনের সাধারণ সম্পাদক অশোক কুমার শাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ অত্র কমিটির সকল সদস্যবৃন্দ। বক্তব্য শেষে প্রধান অতিথি সকল সদস্যদের হাতে ফুল দিয়ে বরণ করেন এবং সবার সাথে পরিচিত করে দেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin