নিজস্ব প্রতিবেদক: আটক ঝুঁকি নিয়ে পুলিশ সদস্য সিদ্ধার্থ হত্যা মামলায় হাজিরা দিলেন বিএনপি নেতৃবৃন্দ। এই মামলায় মোট ৮৯জন আসামী। বৃহস্পতিবার এই মামলার সকল আসামীর হাজিরা দেয়ার কথা থাকলেও নানা কারনে বিএনপি চেয়ারাপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহামন মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনসহ মোট ২৫জনের জন্য টাইম পিটিশন করলে আদালত তা মঞ্জুর করায় তারা আদালতে সরাসরি হাজিরা দেননি বলে জানান এই মামলার আসামী পক্ষের আইনজীবী আলহাজ¦ আলী আশরাফ মাসুম।
বৃহস্পতিবার কোর্টে বাকি সবাই হাজিরা দেন উল্লেখ করে তিনি বলেন, মামলাটি ২০১৩ সালের ২৬ ডিসেম্বর করা। যার নম্বর-৩৮। ধারা ১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩/৩৩২/৩০২/৩৩৩/১১৪/৩৪ দ:বি: এমজিআর নং-১৬৩৮/১৩ দায়রা মামলা নং-৪৮৮/১৬।
মামলায় হাজিরা দেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আবু সাঈদ টুকু, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, ১৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর টুটুল, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ ও ১৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটোসহ অন্যান্য নেতৃবৃন্দ।