রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৫২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করার লক্ষে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাজশাহীর গণকপাড়াস্থ জাতীয় আদিবাসী পরিষদ অফিসে সভায় আগামী ১৪ মে ২০২২ইং তারিখ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

সেইসাথে আগামী এপ্রিল মাসের মধ্যে আদিবাসী ছাত্র পরিষদের জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও উপজেলাসহ সকল পর্যায়ের কমিটির পরিবর্তন এবং নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১লা এপ্রিল ২০২২ তারিখের মধ্যে রাজশাহী মহানগর কমিটি গঠন করার উদ্দেশ্যে প্রচারণা চালানো হবে বলে ষভায় সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে আদিবাসী ছাত্র পরিষদের মুখপাত্র “সাহসী” প্রকাশের জন্য লেখা আহবান করা হয়েছে।

সভায় আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, দপ্তর সম্পাদক পলাশ পাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেবতা হেমব্রম ও সাংস্কৃিতক সম্পাদক প্রশান্ত মিনজ্। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা সভাপতি উপেন রবিদাস ও সদস্য উত্তম মাহাতোসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin