শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

আন্তঃজেলা পরিবহন বন্ধে যে সিদ্ধান্ত

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৫২ বার দেখা হয়েছে

এস. আর. ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সীমিত আকারে লকডাউন বাস্তবায়নে আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে। আর ১ জুলাই থেকে কঠোর লকডাউনে জরুরি গাড়ি বাদে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে।

শনিবার (২৬ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকলেও মার্কেট, হোটেল–রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। আর ১ জুলাই থেকে ৭ দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা বলেন, সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে লকডাউন হবে। তখন আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে। আগামীকাল রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে বিস্তারিত বলা থাকবে।

এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, সোমবার (২৮ জুন) থেকে পরবর্তীতে সাত দিন কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।

এতে আরও বলা হয়, জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতাবহির্ভূত থাকবে। শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিস্তারিত আদেশ জারি করা হবে।

লকডাউনে জরুরি সেবা ছাড়া বাকি সবকিছু বন্ধ হয়ে যাবে। এই বিষয়গুলো আগামীকাল রোববার (২৭ জুন) আরও স্পষ্ট জানা যাবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin