শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ

আবারও বাড়লো ভোজ্যতেলের দাম

  • প্রকাশ সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৩ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: সরকার আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম পুনর্র্নিধারণ করেছে ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো। ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রæপের মহাপরিচালক বিশ্বজিৎ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৫ সেপ্টেম্বর) বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে বৈঠক করে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিলিটার খোলা সয়াবিন তেল বাজারে সর্বোচ্চ ১২৯ টাকা দরে বিক্রি হবে। প্রতিলিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা। পাঁচ লিটার বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম হবে ৭২৮ টাকা। প্রতিলিটার খোলা পাম সুপারের দাম নির্ধারণ করা হয়েছে ১১৬ টাকা।

তিনি জানান, চলতি বছরের মে মাসে প্রতিলিটার খোলা সয়াবিনের দাম ১২৯ টাকা নির্ধারণ করা হলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ ও জনসাধারণের কথা বিবেচনা করে লিটারপ্রতি চার টাকা কমিয়ে ১২৫ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রোববারের বৈঠকে মে মাসের নির্ধারিত দর প্রতিলিটার ১২৯ টাকাই পুনর্র্নিধারণ করা হলো। সেই বিবেচনায় খোলা সয়াবিনের দাম বাড়ানো হয়নি বলে দাবি করেন বিশ্বজিৎ সাহা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin