নিজস্ব প্রতিবেদক: দিনের পর দিন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজিরা দিয়ে যাচ্ছেন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনে নেতৃবৃন্দ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কন্সট্রেবল সিদ্ধার্থ হত্যার বিস্ফোরক মামলায় রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজিরা দিলেন রাজশাহীর শীর্ষ বিএনপি নেতাসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অত্র ট্রাইব্যুনালের বিচারক আগামী এপ্রিল মাসের ৪ তারিখ পুনরায় হাজিরার তারিখ দেন বলে অত্র মামলার আইনজীবী আশরাফ আলী মাসুম জানান।
মামলায় হাজিরার সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপি রাজাশাহী জেলার সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু।
এছাড়াও রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বায়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনারুল আমিন আযব, ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মাহবুব সাঈদ টুকু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।