বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

আবারও সিমান্তে বিএসএফের গুলি আহত এক শিশু

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আবারও রাজশাহীর গোদাগাড়ীর সীমান্তের চর আষাড়িয়াদহ এলাকায় এক কিশোরের উপরে গুলি চালিয়ে আহত করেছে ভারতীয় সিমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের গুলিতে আহত ঐ কিশোরের নাম ওবায়দুল্লাহ ওরফে রাইফ (১৪)। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর হাজির মোড়ের গোলাম রসুলের ছেলে।

রাইফ গরুর জন্য ঘাস কাটতে কাটতে না বুঝে দুদেশের সীমান্ত ছেড়ে ভারতের মাত্র ১০ ফুট ভেতরে ঢুকে গিয়েছিল। এজন্য তাকে ক্ষমা করেনি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ফিরে আসতে বলে রাইফকে পেছন থেকে পায়ে গুলি করে। গুলিবিদ্ধ কিশোর বহু কষ্টে বাড়ি ফেরার পর তাকে সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তার পায়ে জরুরি অস্ত্রোপচার করা হয়। তবে পায়ে গুলি পাওয়া যায়নি। বিএসএফের গুলি রাইফের পায়ের মাংস ছেদ করে চলে গেছে বলে জানা গেছে। বর্তমানে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে গেলে চিকিৎসাধীন রাইফ ও তার বাবা গোলাম রসুলের সঙ্গে কথা হয়। গোলাম রসুল জানান, সোমবার রাতে তার ছেলের পায়ে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। তবে পায়ের ভেতর গুলি পাওয়া যায়নি। তার ছেলের বাঁ পায়ের রানের মাংসে গুলি ছেদ করে বেরিয়ে গেছে।

তিনি আরো বলেন, সীমানা বুঝতে না পেরে গরুর জন্য ঘাস কাটতে কাটতে ভারত সীমানার মাত্র ১০ ফুট ভেতরে ঢুকে গিয়েছিল তার ছেলে। ছোট মানুষ হিসেবেও ক্ষমা পায়নি। আর এই অপরাধেই ছোট ছেলের পায়ে গুলি চালিয়েছে বিএসএফ। তারা রাইফকে চলে যেতে বলে পেছন থেকে পায়ে গুলি করে। সোমবার দুপুরের এই ঘটনার পর ঐ অবস্থায় অনেক কষ্টে সে বাড়ি ফিওে আসে। পরে তাকে জরুরিভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে তার পায়ে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার ছেলের অবস্থা স্থিতিশীল বলেও জানান তার বাবা।

রাইফ জানায়, তার কাছে ঘাস কাটার জন্য কাস্তে ও বস্তা ছাড়া আর কিছুই ছিল না। এরপরও তাকে চলে যেতে বলে পেছন থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় সে অনেকটা অবাক হয়ে যায় এবং পরে ভীতসন্ত্রস্ত হয়ে অনেক কষ্টে বাড়ি ফিরে আসে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হলেও ঐ কিশোর বর্তমানে শঙ্কামুক্ত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর সীমান্ত এলাকার ঘটনা হওয়ায় বিজিবি বিষয়টি দেখছে।

এদিকে, বিজিবি-১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, ঐ কিশোর অজ্ঞতাবশত ভারতীয় সীমান্ত অতিক্রম করে ফেলেছিল। তবে বয়স বিবেচনায় এভাবে গুলি করা তাদের (বিএসএফ) উচিত হয়নি। তারা এ বিষয়ে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানাবেন। এছাড়া একটি প্রতিবাদ চিঠিও পাঠাবেন বলে জানান এই কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin