রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আবারও ২৪ ঘণ্টায় শনাক্ত ছাড়ালো ৩ হাজার

  • প্রকাশ সময় সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫০১ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫৪ জন এবং শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০ জন। আজ সোমবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ১৩ হাজার ১৭২ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ৯৭৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৯১৪টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৬০২টি। এ পর্যন্ত ৬১ লাখ ৯৫ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৪ দশমিক ৮০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৪০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯২ দশমিক ৬৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং নারী ১৫ জন। এখন পর্যন্ত পুরুষ ৯ হাজার ৪৭৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৬৯৫ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৪ জনের মধ্যে ষাটোর্ধ্ব ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছে। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪০ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় ৪ জন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin