শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

আমরা চাই বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

  • প্রকাশ সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৬৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে কোনো মানুষ যাতে গৃহহীন বা আশ্রয়হীন না থাকে তা নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আজ রোববার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে অনুষ্ঠানে যোগ দিন।

শেখ হাসিনা বলেন, ‘যে স্বপ্ন নিয়ে জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করে গেছেন তার সৃষ্ট বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। এটাই আমার লক্ষ্য। আমরা চাই বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, আশ্রয়হীন থাকবে না। অন্তত এটুকু করলে আমার বাবার আত্মা শান্তি পাবে।’

করোনাভাইরাস মোকাবিলায় আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘করোনার প্রভাব শেষ হয়ে যাচ্ছে না। আমরা করোনার টিকা এনেছি, আরও আনবো। স্বাস্থ্যসুরক্ষা বিধি যেন কেউ লঙ্ঘন না করে। সবাই মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আমরা অনেককেই হারিয়েছে। আর কোনো প্রিয়জনকে হারাতে চাই না। নিজে ভালু থাকুন, আরেকজনকে সুরক্ষা দিন।’

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin