রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আরএমপি’র উদ্যোগে অসহায়, দুস্থ ও কর্মহীনদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৪১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলার সৃষ্ট পরিস্থিতিতে সমাজের কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ রোববার রাজশাহী মহানগরীতে করোনায় কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার ৩৫০ জনের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মানবিক সহায়তার অংশ হিসেবে আজ বিকেল ৫ টায় শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে রাজপাড়া থানা পুলিশের উদ্যোগে ৩৫০ জন অসহায়, দুস্থ ও কর্মহীনদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে চাল, আটা, ডাল, লবণ ও তেল বিতরণ করা হয়।

শুভেচ্ছা উপহার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলার সৃষ্ট পরিস্থিতিতে সমাজের কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের ও বিভিন্ন পেশাজীবীরা। পরিবার পরিজন নিয়ে চরম খাদ্য সংকটে রয়েছে তারা। এ সকল অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষকে আমরা সাধ্যমত সাহায্য করে আসছি। ফোন কল পেলেই করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকার ঘোষিত সর্বাত্বক লকডাউন বাস্তবায়ন ও নগরীর সার্বিক নিরাপত্তার কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে তাদের সাহায্য করবেন। আপনাদের যেকোন প্রয়োজনে আমাদেরকে বলবেন। আমাদের সাধ্যমত সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে বলে জানান কমিশনার।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin