রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আরএমপি কমিশনারের খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপি একের পর এক চলমান লকডাউনে সব কিছু বন্ধ থাকায় খেটে খাওয়া মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে। এই সকল কর্মহীন ও অসহায় দরিদ্র মানুষের মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আরএমপি এয়ারপোর্ট থানার আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, চলমান লকডাউনে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। সরকারী বেসরকারী অফিস সমুহ বন্ধ এবং কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল কিছু বন্ধ রয়েছে। সেইসাথে বন্ধ রয়েছে নিত্যপন্য বহনকারী যানবাহন ছাড়া সকল প্রকার যানবাহন।
তিনি বলেন, এই সকল সেক্টরের মানুষগুলো কর্মহীন হয়ে পড়ে মানবেতর জীবনযাপন করছে। তারা লজ্জায় কাউকে বলতে পারছেন না। সরকার খেটে খাওয়া কর্মহীন এই মানুষগুলো জন্য সর্বদা চিন্তা করে যাচ্ছেন। এর ফলস্বরুপ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঐ সকল জনগনের মধ্যে আরএমপি খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বলে উল্লেখ করেন কমিশনার।


তিনি আরো বলেন, সরকার জনগণকে বাঁচানোর জন্য দেশের অর্থনৈতিক চাকা অচল করে দিয়ে দেশব্যাপি কঠোর লকডাউন দিয়েছে। এই লকডাউন সফল করতে পুলিশ বাহিনী সর্বদা মাঠে কাজ করে যাচ্ছেন। পুলিশ জনগণকে ভাল রাখতে নানা কর্মসূচী পালন করছেন। জনগণের চলাচল নিয়ন্ত্রণসহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলে জানান তিনি।
কমিশানর জনগণকে সরকারী বিধিনিষেধ মেনে চলার আহবান জানান। সেইসাথে বাড়ির বাহিরে আসলে অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেন তিনি। বক্তব্য শেষে তিনি ২০০জন কর্মহীন, অসহায় দরিদ্র মানুষের মধ্যে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল ও হাফ লিটার সয়াবিন তেল একসাথে প্যাকেট করে প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম ও মজিদ আলী, এডিসি নূরে আলম ও এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin