বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়ারি আটক; তাস ও নগদ অর্থ উদ্ধার

  • প্রকাশ সময় বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪৫৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৮ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামীরা হলেন রাজশাহী মহানগরীর মতিহার থানার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের বিলাতের ছেলে আকতার (৪৫), মৃত ওয়াজ আলীর ছেলে মোক্তার (৩৮) ও চরশ্যামপুর গ্রামের মৃত ইয়াছিন মন্ডলের ছেলে মতিউর রহমান (৪০), মৃত আজিজুল খাঁর ছেলে রবিউল ইসলাম (৩৫), মৃত কাইউম উদ্দিনের ছেলে মতিউর রহমান (৫৫) এবং কাটাখালী থানার কিসমত কুখন্ডী গ্রামের সাইফুলের ছেলে সাহেদ (৩০), আবুল কাশেমের ছেলে রাকেশ (৩২), আশরাফ আলীর ছেলে পিন্টু আলী (৩০)।

আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট। এরই ধারাবাহিকতায় গত ৬ জুলাই রাত ১১.১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার আকতারের বাড়ী হতে জুয়া খেলা অবস্থায় তাকে সহ ৮ জনকে আটক করে। এসময় আসামীদের নিকট হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin