রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আরএমপি রাজপাড়া থানা বিট পুলিশিং সভা

  • প্রকাশ সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজপাড়া থানা ৬নং বিট এলাকার বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকেল ৪টায় রাসিক ৫নং ওয়ার্ডে মহিষবাথান উত্তরপাড়া মহল্লায় রাজপাড়া থানা ৬নং বিট পুলিশিং এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন রাজপাড়া থানা অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, ৬নং বিট পুলিশিং ইনচার্জ এসআই কাজল কান্তি নন্দী। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক ও ৬নং বিট পুলিশিং সভাপতি আনসারুল হক। সভা সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল।

৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু তাঁর বক্তব্যে বলেন ৫নং ওয়ার্ড একটি মাদক, ইভটিজিং মুক্ত, শিক্ষিত সুশৃঙ্খল ওয়ার্ড। পুলিশ ও জনগনের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় মাদক মুক্ত সমাজ গড়তে সমাজের সকল শ্রেণীর মানুষকে একত্রিত হয়ে ভুমিকা রাখতে হবে। সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস,মাদক,জুয়া, ইভটিজিং বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে তার নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহŸান জানান তিনি।

তিনি বলেন আপনার চোখের সামনে ঘটে যাওয়া যে কোন অপরাধ বা অসামাজিক কর্মকান্ড সংগঠিত হতে দেখলে কাউন্সিলর কে অথবা নিকটস্থ থানাকে অবহিত করতে হবে। শিশুদের প্রতি বিশেষ নজর দিতে হবে। আপনার শিশু বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে সে দিকে লক্ষ্য রাখুন। মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকতে হবে বলে বক্তব্যে উল্লেক করেন কামরু।

এ উপস্থিত ছিলেন রাজশাহী প্রভাত বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রবীন আওয়ামী লীগ নেতা এ্যাড. খাইরুল বাসার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, ছাত্র নেতা রিমন ও যুব নেতা ওয়ালিদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবি মানুষ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin