বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

আর্জেন্টিনার কোপা আমেরিকা শিরোপা জেতায় রাজশাহীতে সমর্থকদের আনন্দ মিছিল, পুলিশের বাধা

  • প্রকাশ সময় রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলছে বিশ্বব্যাপি করোনার ভয়াল থাবা। এই থাবায় সারা বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে। মানুষ হাসতে এবং খেলতে ভূলে যাচ্ছে। এরমধ্যে শুরু হয়ছিলো বিশ্বের অন্যতম সেরা ফুটবল আসর কোপা আমেরিকা কাপ। এই কাপের শেষ মানে চুড়ান্ত পর্বের খেলা আজ রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মারাকানায় শুরু হয়। আর এতে ১৯৯৩ সালের পর জয় পায় লিওলেন মেসির দেশ আর্জেন্টিনা।
ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ১৫তম কোপা আমেরিকা কাপ ঘরে তুলেছে লিওনেল মেসির দল। এই জয়ে ২৮ বছর পর শিরোপা জয়ের আনন্দ করার সুযোগ পেয়েছে আকাশি নীল জার্সিধারীদের ফুটবল সমর্থকরা। আজ রোববার সকালে খেলা শেষ হওয়া মাত্র রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় লকডাউন উপেক্ষা করে রাজশাহীতে বিজয় মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়ে একদল আর্জেন্টাইন সমর্থক। তবে পুলিশের বাধায় বিজয় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়াও খেলা শেষে বিভিন্ন স্থানে সমর্থকরা রাস্তায় না নামলেও একস্থানে দাঁড়িয়ে বিজয়চিন্থ দেখান এবং আনন্দ করেন তারা।


এবিষয়ে আর্জেন্টাইন সমর্থকরা জানান, খেলা শেষে জয় নিশ্চিত হলে তারা পদ্মা নদীর পাড়ে একত্রিত হন। পরে প্রিয় দলের পতাকা হাতে নেচে গেয়ে বিভিন্ন বাদ্য বাজিয়ে মিছিল নিয়ে রওনা হন। তবে আলুপট্টির কাছাকাছি আসতেই গলির মুখে উপস্থিত হয় পুলিশের গাড়ি। তখন পুলিশ বাধা দিলে আর্জেন্টাইন সমর্থকরা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েন।
এদিকে ব্রাজিল হারায় সমর্থকরা মনে প্রবোধ দিতে পারছেনা। অনেককে মাথা ন্যাড়া করতে দেখা যায়। আবার অনেকে নিরবে বাড়িতে যেয়ে ঘুমিয়ে পড়ে। আবার অনেকে বিতর্কে জড়ান। অনেকে বলেন, আর্জেন্টিনা অনেক ফাউল করে খেলোয়ারদের ঠিকমত খেলতে দেয়নি। কেউ কেউ বলেন, ব্রাজিলের গোলটা রেফারী ষড়যন্ত্র করে দেননি। আসলে সমর্থিত দল হারলে সমর্থকদের মনের অবস্থা এমনটাই হওয়াটা স্বাভাবিক।
এদিকে আনন্দ মিছিল করা বিষয়ে রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও মিডিয়া মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, দেশব্যাপি কঠোর লকডাউন চলছে। বিধিনিষেধে বলা আছে, কোন ধরনের সভা-সমাবেশ ও জমায়েত করা যাবে না। পুলিশ নিয়ম পালন করেছে মাত্র। তিনি আরও জানান, আর্জেন্টাইন ও ব্রাজিল সমর্থকদের মধ্যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য সারা নগরীতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin