বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশের ৯টি স্বর্ণ পদক অর্জন

  • প্রকাশ সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভারতের কোলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে চলতি বছরের গত ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হয় ৭ম আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়াশীপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ। বাংলাদেশ কারাতে ফেডারেশর এর সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা’র নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়দের সমন্বয় করে বাংলাদেশ কারাতে ফেডারেশনের মাধ্যমে ৩১ সদস্যের একটি টিম চ্যাম্পিয়ানশীপে অংশ নেয়। চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশ ৯টি স্বর্ণ,৬টি রৌপ্য ও ১০টি তাম্রসহ ২৫টি পদক অর্জন করে। উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সহ-সভাপতি ইকবাল হোসেন খোকন।

ভারতের কোলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে হানশি প্রেমজিৎ সেনের অধীনে সবচেয়ে বড় কারাতে ইভেন্ট ৭ম আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়াশীপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ জমকালো অনুষ্ঠানের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া সেশিনকাই শিতো-রিউ কারাতে-দো ফেডারেশনের আয়োজনে এই ইভেন্টে প্রায় ৬০০০ খেলোয়াড় অংশ নেয়। যেখানে বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল, ভুটান, ইরান, সৌদি আরব এবং স্বাগতিক ভারতের খেলোয়াড়রা অংশ নেয়। টুর্নামেন্টের প্রথম দিন ক্যাডেট, জুনিয়র, সিনিয়র এবং মাস্টার ক্যাটাগরি অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনে সাব-জুনিয়র ক্যাটাগরি ৫ বছর থেকে ১৩ বছর বয়সী খেলোয়াড়রা অংশ নেয়। চ্যাম্পিয়নশিপের পুরো অনুষ্ঠানটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইভ সম্প্রচার করা হয়। চ্যাম্পিয়ানশীপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব অরূপ রায় মাননীয় সমবায় মন্ত্রী (পশ্চিমবঙ্গ সরকার), শ্রী স্বপন ব্যানার্জী সভাপতি বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশন, মি: ঝা লিউ চীনের কনসাল জেনারেল, মাইক্রোসফট শীমতি মানসি রায় চৌধুরী কো-চেয়ারপার্সন টেকনো ইন্ডিয়া গ্রুপ, আলাসিরি মোহাম্মদ আয়েদ এম অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী (যুব), সেনসাই কোইচি শিমুরা ৮ম ড্যান জাপান কারাতে ফেডারেশন, জেকেএফ ওয়াদোকাই টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান, সেনসেই ইয়োশিউকি তানি ৭ম ড্যান ব্ল্যাক বেল্ট জাপান কারাতে ফেডারেশন, জনাব আলী মেসফর আল জাহরানি সৌদি অলিম্পিকে সৌদি আরব কোচ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আরব কোচ, শিহান দাতুক পি. আরিভালাগান ভাইস প্রেসিডেন্ট মালয়েশিয়ান কারাতে ফেডারেশন, ক্য শৈ হ্লা সাধারণ সম্পাদক বাংলাদেশ কারাতে ফেডারেশন,হানশি ভারত শর্মা পরামর্শদাতা কারাতে ইন্ডিয়া সংস্থা।

এছাড়াও এশিয়ান কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য,পবন কুমার পাটোদিয়া চেয়ারম্যান ও প্রধান মালিক কলকাতা থান্ডারবোল্ট, হানশি জয়দেব মন্ডল সাধারণ সম্পাদক কারাতে দো এসোসিয়েশন অব বেঙ্গল (কেএবি), কিয়োশি মুতুম বঙ্কিম সিং কোষাধ্যক্ষ কারাতে ইন্ডিয়া সংস্থা, শ্রী তিনকারি দত্ত পরিচালক সিটি ক্যাবল সল্টলেক, কলকাতা, ড. সুজয় বিশ্বাস ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্সের সভাপতি প্রমুখ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ক্য শৈ হ্লা এবং সহ-সভাপতি ইকবাল হোসেন খোকনকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

বাংলাদেশ থেকে রেফারি দায়িত্ব পালন করেন, সেনসাই এস ইসলাম শুভ, সিহান রতন তালুকদার, সেনসাই সাজ্জাদ হোসেন, সেনসাই বকুল হোসেন, সেনসাই জহুরুল ইসলাম আলী,শফিকুল ইসলাম, তীর্থ তালুকদার। অফিসিয়াল দায়িত্বে ছিলেন আফজাল হোসেন ও সোলাইমান। বাংলাদেশ টিমের সার্বিক দায়িত্বে ছিলেন ক্য শৈ হ্লা সাধারণ সম্পাদক বাংলাদেশ কারাতে ফেডারেশন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin