শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

আশুরা উপলক্ষে রাজশাহীতে বিক্রি হচ্ছে শের রুটি

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আজ ১০ই মহররম। পবিত্র আশুরা। আশুরা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবার রাজশাহী শহরের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে শের রুটি। এই রুটি গুলো বিশেষভাবে বিভিন্ন মসলা ও খাদ্য উপাদান দিয়ে তৈরী করা হয় বলে খাবার সময়ে খুব সুসাদু লাগে। মঙ্গলবার বিকেলে রাজশাহী দরগাপাড়াস্থ শাহ্ মখ্দুম রুরোশ (রা.) দরগার সামনে বেশ কয়েকটি অস্থায়ী দোকানে এবং শহরের অন্যান্য স্থানেও বিশেষ করে মসজিদের সামনে বিক্রি করতে দেখা যায়।

দরগার সামনে রুটি বিক্রেতা নজরুল ইসলাম বলেন, এই রুটিগুলো একটু ভিন্নভাবে তৈরী করা হয়। প্রতি বছর পবিত্র আশুরা উপলক্ষে এই ধরনের রুটি তৈরী করা হয়। তার দোকানে ৭০টাকা থেকে ৭০০টাকা মূল্যেও পর্যন্ত রুটি আছে। বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন প্রতি বছরের ন্যায় এবারও ভাল বিক্রি হচ্ছে। এখনো দুই থেকে তিনদিন তিনি এই রুটি বিক্রি করবেন বলে জানান।

রুটি ক্রেতা আব্দুল বাকি, আকবর আলী ও আবুল কালাম আজাদসহ আরো অনেক বলেন, এই রুটি গুলো দেখতেও একটু আলাদা। অনেক বড় হওয়ায় পরিবারের লোকজনও মজা করে খায়। এজন্য প্রতি বছর তারা দরগার সামনে থেকে রুিট ক্রয় করেন বলে জানান। আর এই রুটিগুলোতে বিভিন্ন ধরনের মসলা ও কিসমিসসহ বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থাকায় অনেকটা সুসাদুও বলে উল্লেখ করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin