শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আরডিএ চেয়ারম্যান সুইট ক্রমন্বয়ে ফুঁসে উঠছে পদ্মা রাজশাহীতে আলু সংরক্ষণে কেজিপ্রতি ৫ টাকা ভাড়া চান চাষি-ব্যবসায়ীরা রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে:ভূমিমন্ত্রী মিনু দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক

ইউসেপ’র ২১সদস্য বিশিষ্ট ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটি গঠন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলের ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটি গঠন সভা সকাল ১১ টায় ইউসেপ রাজশাহী রিজিওনাল কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান। ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সমাজ সেবক ডা. মোহাম্মদ নূর-উল আলম, পবা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আরজিয়া বেগম, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, মহানগর ইমাম সমিতির সভাপতি ড. মুহাম্মদ কাওসার হুসাইন।

আরো উপস্থিত আন্দারকোঠা ক্যাথলিক চার্চ-এর ফাদার প্রেমু রোজারিও, উদ্যোক্তা ও রাজশাহী হোমমেড ফুড সোসাইটির সভাপতি সামসিয়া ফাহমিদা রহমান, সোস্যাল ওয়েলফেয়ার সেন্টার-এর কাউন্সিলর ইনজামুল হক, রাজশাহী মিশন হাসপাতালের নির্বাহী পরিচালক প্রদীপ চাঁদ মন্ডল, বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা বানু, মহানগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাবিনা পারভীন, ব্লাস্ট-রাজশাহীর সমন্বয়কারী এডভোকেট সামিনা বেগম, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, টিকাপাড়া স্পোর্টিং ক্লাব-এর সভাপতি শামীম হোসেন চৌধুরী, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা ও লফস-রাজশাহীর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন।

এছাড়াও পবা উপজেলাা প্রেস কøাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, দৈনিক বার্তা পত্রিকার স্টাফ রিপোটার ফজলুল করিম বাবলু, ইউসেপ ছাত্রী সালমা খাতুন ও মাতি সরেন, ইউসেপ রাজশাহী অঞ্চলের হেড অব টিভিইটি সুমন মোল্লা, ডিসেন্ট ইম্পøয়মেন্ট এর টীম লিডার খোন্দকার ফরিদ আহম্মেদ, সোশাল ইনক্লুশন-এর টিম লিডার হারুন-উর-রশীদসহ ইউসেপ রাজশাহীর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভার সভাপতি ইউসেপ বাংলাদেশ-এর পরিচিতি, চলতি বছরের অর্জন এবং চলমান কার্যক্রম ও ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

শেষে রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর (প্রাক্তন প্রো-ভাইস চ্যান্সেলর) ড. চৌধুরি সারওয়ার জাহান-কে চেয়ারপার্সন ও মোহনপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা-কে উপস্থিত অংশগ্রহনকারীদের সম্মতিক্রমে ভাইস-চেয়ারপারসন নির্বাচিত করা হয়। সেইসাথে পদাধিকার বলে ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম-কে সদস্য সচিব ও টিম লিডার-সোশ্যাল ইনক্লুশন হারুন-অর-রশীদ-কে যুগ্ম সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইউসেপ রাজশাহী ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধা বঞ্চিত শ্রমজীবী শিশু কিশোর-কিশোরীদের সাধারণ শিক্ষা,কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ প্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin