নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীকে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন রাজশাহী জেলার (ইনসাব) পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ইনসাব এর নেতৃবৃন্দ রাজশাহী সার্কিট হাউজে মঙ্গলবার বিকেল ৩ টায় প্রতিমন্ত্রীকে স্বাগত ও ফুলের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, ইনসাব রাজশাহী জেলা কমিটির সভাপতি আলহাজ্ব নবাব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন ও রেজাউল করিম সহ রাজশাহী জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।