শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

ইয়্যুথ ভালান্টিয়ার অ্যাওয়ার্ড পাওয়ার বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের আলোচনা সভা

  • প্রকাশ সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইয়্যুথ ভালান্টিয়ার অ্যাওয়ার্ড পাওয়ার প্রথম বর্ষপুতি উপলক্ষে রাজশাহীর পবায় অত্র সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওহাটায় অবস্থিত নিজ কার্যালয়ে সোমবার বিকেলে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতি করেন বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম.এম.এস জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নাজমুল ইসলাম, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা ও কোষাধ্যক্ষ জুলিসহ অত্র সংগঠনের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, তৃতীয় লিঙ্গের জনগণ ও শুধিজন উপস্থিত ছিলেন।
মোস্তফা সরকার ২০২২ সালের ১১ই সেপ্টেম্বর ক্রীড়া, কলা ও সাংস্কৃতিক বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য তিনি এই অ্যওয়ার্ড পান। উপস্থিত অতিথিবৃন্দ মিলে কেক কেটে বর্ষপুর্তি উদযাপন করেন।

সভাপতির বক্তব্যে মোস্তফা বলেন, তিনি এই পাবেন ভাবতেই পারেননি। এটা সম্ভব হয়েছে সরকারীভাবে তৃতীয় লিঙ্গের জনগণকে স্বীকৃতি প্রদান করায়। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। অবহেলিত এই জনগোষ্ঠীকে স্বীকৃতি দিয়ে তাদের অধিকার নিশ্চিত করেছেন বলে উল্লেখ করেন তিনি। এই স্বীকৃতি প্রদান করে তৃতীয় লিঙ্গের জনগণের ভাগ্যেন্নয়নে তার আরো কর্তব্য ও দায়িত্ব বেড়ে গেছে। আজীবন তিনি এই জনগণের উন্নয়নে কাজ করে যাবেন বলেন অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin